সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৮:৫৯:০৯ |

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ট্রাম্পের এই সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও আছে।’’

ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি; যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।

ভারতের ওপর জরিমানা শুল্ক আরোপের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার ৪৮ ঘণ্টা আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। গত এপ্রিল মাসে একাধিক মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি। তবে তখন আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা স্থগিত রাখা হয়।

এর আগে, গত ৩০ জুলাই ভারতকে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্তি আরও শুল্কও গুণতে হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক (কোনও পণ্যের ওপর সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারের শুল্ক) আরোপ করা প্রয়োজন।’’

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।


সূত্র: এএফপি, এনডিটিভি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...